অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে মার্চ ২০২৫ রাত ১১:৪৪

remove_red_eye

৪৯৮

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : চরফ্যাশন প্রেসক্লাবের আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ,সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি নাসিউর রহমান শিপু ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলালের সঞ্চালনায় শুক্রবার (২১মার্চ) বিকেলে চরফ্যাশন হোটেল মারুফ ইন্টারন্যাশনালে আয়োজিত ইফতার ও দোয়া মোনাজাতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আ ন ম, আমিরুল ইসলাম মিন্টিজ, যুবদল সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী,চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শোভন বশাক,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মামুন হোসেন,আইনজীবী সমিতির সাবেক সভাপতি উপজেলা বিএনপির আইন বিষযক সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ্ মাতব্বর,আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তরীকুল ইসলাম,জামায়াতে ইসলাম উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মীর শরীফ,উপজেলা সেস্বাসেবক দলের নেতা কামরুজ্জামান শাহিন। গণ অধিকার উপজেলা শাখা সভাপতি এমটিআই মাসুদ চৌধুরী, এডভোকেট এনামুল হক রায়হানসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,সাংবাদিকসহ ফ্যাসিবাদ বিরোধী সকল দেশপ্রেমিক শক্তির সুদৃঢ় ঐক্যের কোন বিকল্প নেই। আগামির বাংলাদেশকে সুন্দর ভাবে সাজাতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ,সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের সকলকে একযোগে কাজ করতে হবে ।
একজন ভালো সাংবাদিক তার লেখনীর মাধ্যমে সমাজের অন্যায় অনিয়ম দূর্নীতি তুলে ধরে সমাজে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারে। চরফ্যাশন প্রেসক্লাব সদস্যরা ও পেশার সম্মান রক্ষা করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ জাতিকে আলোকিত করবেন এটা আমাদের আশা। ইফতার পূর্বে দেশ ও জাতীর কল্যাণ চেয়ে মোনাজাত পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা ওলামা দলের সভাপতি ও সাবেক চেযারম্যান মাওলানা রফিকুল ইসলাম আসলামী ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...