অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে মার্চ ২০২৫ রাত ০৯:৫০

remove_red_eye

৩২৩

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে তৌহিদী মুসলিম জনতার উদ্যোগে ফিলিস্তিনের গাঁজায় নজিরবিহীন ইসরায়েলী আগ্রাসী বাহিনীর বর্বরোচিত হামলা ও হত্যা এবং ভারতে মুসলিমদের নির্বিচারে নিপীড়ন,নাগপুরে মুসলিম হত্যার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিন শেষে উত্তর বাজার গিয়ে সমাপ্ত হয়। এসময় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার আমীর মাওলানা আবদুর রব, খেলাফত মজলিস উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুর রাজ্জাক,সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি মুফতি জাফর আহমদ, সেক্রেটারি মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ, সহ-সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি হোসাইন আহমদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার হাফেজ আলী আজগর, যুব তারুণ্য ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আরফিন রাহাদ, হাসিবুল হাসান, সভাপতি মাঈনুদ্দিন, গণমাধ্যম বিষয়ক সম্পাদক এইচ এম হাছনাইন, আলহুদা সমাজ কল্যাণ পরিষদের প্রতিনিধি সাইফুল ইসলাম সিয়াম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন থানা শাখার সভাপতি জুবায়ের মাহমুদ, সাধারণ সম্পাদক এইচ এম হাছনাইন, ইসলামী ছাত্র শিবির তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি হাসনাইন, সেক্রেটারি জুবায়েরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। উক্ত প্রতিবাদ সমাবেশে দোয়া মোনাজাত পরিচালনা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মুফতি জাফর আহমদ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...