অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে মার্চ ২০২৫ রাত ১০:০২

remove_red_eye

৪১০

ফখরে আজম পলাশ, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিনে নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।

আজ বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে ভোরে সূর্যোদয়ের সঙ্গে ৩১ বার তোপ ধ্বনির মধ্য দিয়ে উপজেলা প্রাঙ্গণে শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা করা হয়। সকাল ৯টার দিকে তজুমদ্দিন সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করা হয়।

বাংলাদেশ পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শরীরচর্চায় অংশগ্রহণ করে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধাগণের পরিবারবর্গ ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মোঃ মোহাব্বত খান, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. আব্দুর রব, তজুমদ্দিন প্রেসক্লাব যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপি'র পক্ষে (প্রতিনিধি), সাইদুল হক মুরাদ, উপজেলা ইসলামী আন্দোলনের আমীর মুফতী জাফর আহাম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক, গোলাম সারোয়ার আলম, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, মাস্টার মোঃ শাহাবুদ্দিন, প্রভাষক নুরুল আহাদ তসলিম, মিডিয়া হাউজ সভাপতি মোঃ নোমান প্রমূখ। এ সময়ে উপস্থিত ছিলেন, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...