তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে মার্চ ২০২৫ বিকাল ০৫:৪১
৪৭২
ফখরে আজম পলাশ, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকায় অভিযান চালিয়ে ৫ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। বৃহস্পতিবার (২৭ মার্চ) মধ্যরাত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সকাল ১১ টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে এ তথ্য জানান। আটক ব্যক্তিরা হলেন, চর মোজাম্মেল এলাকার মো. হারুন দফাদার, রুবেল হোসেন, কবির মাঝি, মো. ইউনুস ও ফেরদৌস ওরফে হেজু। কোস্টগার্ড জানায়, আটককৃত জলদস্যুরা চর মোজাম্মেল এলাকার সালাউদ্দিন বাহিনীর সক্রিয় সদস্য। তাঁরা দীর্ঘদিন যাবত ভোলার মেঘনা নদীতে ডাকাতি করে আসছেন বলে কোস্টকার্ডের কাছে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গোলা এবং ৪টি রকেট প্লেয়ার জব্দ করা হয়। পরে আটককৃত জলদস্যু ও জব্দকৃত সকল আলামত ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত