অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ২১শে জুন ২০২০ রাত ১২:২৯
১২৭২
অচিন্ত্য মজুমদার:: ভোলায় শনিবার রাতে আরো ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে এক জন ভোলা সদরের বাপ্তা ইউনিয়নে ও অপর জন চরফ্যাসন উপজেলায়। নতুন আক্রান্ত এই ২ জন নিয়ে ভোলায় গত তিন মাসে জেলায় ১৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। ভোলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করে ।
এদিকে আক্রান্তদের মধ্যে চরফ্যাশন ও দৌলতখান উপজেলার দুই চেয়ারম্যান, ৮ জন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ১৮ জন, পুলিশের কর্মকর্তাসহ ৯ সদস্য, ৮ জন কোস্টগার্ড সদস্য, ব্যাংক কর্মকর্তা ৮ জন ও ১২ জন শিক্ষক রয়েছে। এছাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ নির্বাচন কর্যালয়ের ২ জন, সিভিল সার্জন কর্যালয়ে ২ জন ও জেলা প্রশাসক কার্যালয়ে এক জন রয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় এ পর্যন্ত ১৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৭ জন। মৃত্য হয়েছে দু'জনের। ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৮১ জনের মধ্যে সুস্থ ৩১ জন। তার মধ্যে ভোলা পৌর এলাকায় আক্রান্ত হয়েছে এ পর্যন্ত সর্বাধিক ৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন। দৌলতখানে আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ ২ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ২৪ জনের মধ্যে সুস্থ ৩ জন। লালমোহনে আক্রান্ত ২০ জনের মধ্যে সুস্থ ২ জন। চরফ্যাশনে আক্রান্ত ২৫ জনের মধ্যে সুস্থ ১১, মনপুরা উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ ৭ এবং তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ ২ জন। আক্রান্তদের মধ্যে ৩ জন ভোলা জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে আছে। বাকিরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাশন ২ জনের মৃত্যু হয়েছে।
এ দিকে সিভির সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, এ পর্যন্ত ভোলা থেকে ৩ হাজার ১৩৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ২ হাজার ৫৮৮ জনের। এর মধ্যে ২ হাজার ৪০২ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ১৮৬ জনের পজেটিভ আসে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত