তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:২১
৩৪৭
ফখরে আজম পলাশ, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিনে জুলাই অভ্যুত্থানে শহিদ, মনিরের পরিবার পেলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার। রোববার (৩০মার্চ) দুপুর বারোটায় উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলতাফ দফাদারের বাড়ির শহিদ মনিরের স্ত্রী রোজিনা বেগমের হাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উপহার সামগ্রী পৌঁছে দেন উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দ। এ সময় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ঈদ শুভেচ্ছা কার্ড ও তুলে দেওয়া হয় শহিদ মনিরের পরিবারের কাছে। তজুমদ্দিন উপজেলা বিএনপি'র সদস্য সচিব ওমর আসাদ রিন্টু বলেন,জুলাইয়ের ছাত্র আন্দোলনের মাধমে পতন ঘটে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের এবং এ আন্দোলনে আত্মত্যাগ করেন শহিদ মনির। তজুমদ্দিনের পক্ষ থেকে শহিদ মনিরের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু,যুগ্ন আহবায়ক জাকির হোসেন হাওলাদার, শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান জান্টু হাওলাদার, বিএনপি নেতা জাহাঙ্গীর মাতাব্বর,তজুমদ্দিন প্রেসক্লাব আহবায়ক ফখরে আজম পলাশ এবং উপজেলা ছাত্রদল,যুবদল নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে ঢাকার শাহবাগে পুলিশের ছোড়া গুলিতে মারাত্মক আহত হন মনির। পরে রাত দুইটায় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।শহিদ মনির ঢাকার সুরিটোলায় জুট কাপড়ের ব্যবসা করতেন বলে জানায় তার পরিবার।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত