বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৩১শে মার্চ ২০২৫ দুপুর ০১:৩০
৪২১
বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে হিফজুল কোরআন প্রতিযোগিতায় সেরাদের সেরা নির্বাচন করে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান)আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য দৈনিক খবরপত্রের প্রকাশক মো. হাফিজ ইব্রাহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা ৬ হাফেজের হাতে পুরস্কার তুলে দেন। বোরহানউদ্দিন উপজেলা বিএনপি’র উদ্যোগে সাবেক ওই সংসদ সদস্যের পৃষ্ঠপোষকতায় রোববার বিএনপি কার্যালয়ের মাঠে ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথমিক পর্যায় থেকে ১০৭ জন হাফেজের মধ্যে মো. মাহবুবুর রহমান বায়জিদ প্রথম স্থান অধিকাার করে ৫০ হাজার টাকা পুরস্কার পান। মো. আশ্রাফউদ্দিন দ্বিতীয় স্থান অধিকার করে পান ৩০ হাজার, মো. নাহিদুর রহমান তৃতীয় স্থান অধিকার করে ২০ হাজার নগদ অর্থ পুরস্কার পান। এছাড়া মো. ফাহমিদ হোসেন শাকিব চতুর্থ স্থান অর্জন করে ১৫ হাজার, মো.জুনাইদ ও মুহাম্মদ আনিসুর রহমান আনাস যৌথভাবে পঞ্চম স্ধান অধিকার করে ১০ হাজার নগদ অর্থ পুরস্কার পান। এছাড়া আরো ছয়জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার আলম খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম বলেন, মুসলমানদের পরিপূর্ণ জীবন বিধান কোরআনের আলোকে ছড়িয়ে দিতে হবে। পবিত্র মাহে রমজানের সংযম থেকে সবার শিক্ষা নিতে হবে। ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি আরো কলেন, আগামি বছর এ প্রতিযোগিতা আরো বড় পরিসরে এবং জাঁকজমকভাবে অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হবে। বক্তৃতা করেন,উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম ফিরোজ কাজী,শহিদুল আলম নাছিম কাজী,দৌলতখান প্রেস ক্লাবের উপদেষ্টা ও দৈনিক খবরপত্রের সাবেক ব্যবস্থাপনা সম্পাদক মো. আকবর হোসেন,যুবদলের সদস্য সচিব জসিমউদ্দিন খান প্রমুখ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, ভোলা হাফেজ কমিটির সভাপতি হাফেজ মাও. ইসমাইল, ভোলা হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি মাও. আ. রাজ্জাক ও মানযিলুল কোরআন মাদ্রাসার পরিচালক মাও. মো. সানাউল্লাহ, হাফেজ মাও. আফজাল হোসেন। এ সময় উপজেলা ছাত্র দলের সভাপতি দানিশ চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি রায়হান আহমেদ শাকিল ,সাধারন সম্পাদক হাসবুর রহমান ফাহিম সহ ওলামায়ে কেরাম, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার হাফেজগণ উপস্থিত ছিলেন। ২৪ মার্চ প্রাথমিক পর্যায়ে প্রতিযোগিতায় যথাক্রমে, ১০ পারা, ২০ পারা এবং ৩০ পারা গ্রুপে ১০৭ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। এ পর্যায়ে নির্বাচিত ৩০ জন থেকে ১০ জনকে নির্বাচন করা হয়। ওই ১০ জন চুড়ান্ত পর্বে অংশ নেয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত