অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দৌলতখানের মেঘনায় নিষিদ্ধ খুঁটিজাল অপসারণ নিয়ে সংর্ঘষ উত্তেজনা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে জুন ২০২০ রাত ০১:৩১

remove_red_eye

৯৮২

বাংলার কণ্ঠ প্রতিবেদক:: ভোলার দৌলতখান উপজেলার  মেঘনা নদীর ৪ কিলোমিটার জুড়ে খুটে গেড়ে নিষিদ্ধ  খুচচি .  ও  বেড় জাল অপসারনে অভিযান চালিয়েছে স্থানীয় কয়েক হাজার জেলে । তারা শতাধিক নৌকা ও ট্রলার নিয়ে  বিক্ষোভ করে ওই জাল অসারণ করে। শুক্রবার বিকালে ওই জাল অপসরাণকালে উভয় গ্রপের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে ১০ জন আহত হয়। এই সব ঘটনায় শনিবারও উত্তেজনা বিরাজ করছিল। এদিকে জেলেদের পক্ষে অবস্থান নেন ভবানীপুর ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু ও জালপাতা গ্রুপের পক্ষে ছিলেন পৌর কাউন্সিলর জোবায়ের হোসেন জাবুর ছোট ভাই জাকির হোসেন। জাকিরের সেল্টারে ছিলেন হাজিপুর ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু ।

ইউপি চেয়ারম্যান টিপু জানেন, তার কোন মাছের ব্যবসা নেই। তিনি জাল পাতা এসব বিষয়ে জড়িত নন। তবে নদীতে একটি গ্রুপ নিষিদ্ধ জাল ফেলেছে। প্রশাসন অভিযান করবেন বলে  শুনেছেন ।   দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র নাথ জানান, সৈয়দপুর, হাজিপুর ও ভবানীপুর সমানায় মেঘনা নদীতে নিষিদ্ধ ওই জাল দিয়ে ছোট বড় সব ধরনের মাছ বিনষ্ট করা হচ্ছিল। নিষেধাজ্ঞা উপেক্ষা করে এরা নদীতে খুটি গেড়ে বেড় দিয়ে মাছ ধরে। এতে সাধারন জেলেরা জাল ফেলতে পারে না। এমন অভিযোগে শুক্রবার মৎস্য কর্মকর্তাসহ অভিযান পরিচালনা করার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারনে প্রশাসনের তরফ থেকে অভিযান চালনা করা সম্ভব হয় নি। তবে শুনেছেন জেলেরা শতাধিক নৌকা ট্রলার নিয়ে ওই সব নিষিদ্ধ জাল অপসারণ করে। জালের মালিক জাকির হোসেনের ভাই চৌকিঘাটের মাছ ব্যবসায়ী আব্দুল হাই জানান,  জাকিরের জাল নিয়ে কিছু জেলে খুটি গেড়ে ওই জাল ফেলে। অপরএকটি গ্রুপ সুযোগ না পেয়ে ওই জাল কেটে তুলে নিয়ে যায়। এতে জাকিরের ২৫ লাখ টাকার জাল নস্ট হয়েছে।  কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়। এর পেছনে ছিলেন ইউপি চেয়ার উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম নবী নবু । তবে নবু জানান,  জেলেরা একজোট হয়ে অবৈধ ও নিষিদ্ধ জাল তুলে ফেলেছে।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...