বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৩৩
২৯৩
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশ নিয়ে বর্তমানে একটা গভীর চক্রান্ত চলছে। গণতন্ত্রকে নস্যাৎ করে দিতে, ভোটের অধিকার যেন প্রতিষ্ঠিত না হতে পারে সেজন্য চক্রান্ত ও ষড়যন্ত্র হচ্ছে।
এটা বিএনপির বিরুদ্ধেও একটি অপপ্রচার।
বুধবার (২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত জেলা ছাত্রদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় এ্যানি ছাত্রদলের প্রবীণ ও বর্তমান নেতাদের উদ্দেশ্যে বলেন, আমরা সচেতন আছি এবং আমাদের সব সময় সর্তক থাকতে হবে। সব জায়গা থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। যেটি আমাদের লক্ষ্যে ছিল স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে। আমাদের টার্গেট সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। আমরা সেটি করতে বলিষ্ঠ ভূমিকা পালন করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। উনার নেতৃত্বে এ বাংলাদেশে একটি স্থায়ী সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। সেটাই আমাদের প্রত্যাশা।
ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খালেদার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা নিজাম উদ্দিন, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশীদুল হাসান লিংকন প্রমুখ।
জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনের নিমন্ত্রণে অনুষ্ঠানস্থল প্রাক্তন ও বর্তমান ছাত্রদলের নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত