অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২রা এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৪১

remove_red_eye

৪২৮

আকবর জুয়েল,লালমোহন:  ভোলার লালমোহন  উপজেলায় বাংলাদেশ  জামায়াতে ইসলামীর ঈদ-পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমোহন  উপজেলার উদ্যোগে  বুধবার (০২ এপ্রিল) সকালে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আবদুল হক'র সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো. রুহুল আমিনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন, ভোলা জেলা জামায়াতে সেক্রেটারি মাওলানা কাজী মো. হারুনুর রশিদ।

এসময় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন চায় কিন্তু তা সংস্কারের পরে। আমাদের সাংগঠনিক মান বৃদ্ধি করে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে নির্বাচিত করার চেষ্টা করতে হবে।” দুনীতি, হত্যা, নির্যাতন, জুলুম কি না করেছে বিগত ফ্যাসিস্ট সরকার। বাংলাদেশ জামায়াতে ইসলামী আবার ঘুরে দাড়িয়েছে। তাই ইনশাআল্লাহ দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত কাজ করে যাচ্ছে।‎

তিনি আরও বলেন, ইসলাম একটি কল্যান কর পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কোন বিকল্প নাই,  অবশ্যই সেখানে কোরআনের আইন প্রতিষ্ঠা করা দরকার আর এজন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করবে এবং এপ্রিলের মধ্যে লালমোহন ও তজুমদ্দিন আসনের প্রার্থী ঘোষণা করা হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুল হালিম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক বাংলাদেশ মাজলিশুল মুফাচ্ছিরীন ডা. কামরুল হাসান শাহীন,জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মো.  আকতার উল্লাহ,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভোলা জেলার সাবেক সভাপতি ও ঢাকাস্থ লালমোহন ফোরামের সভাপতি মাও: কাজী শাহে আলম, ইসলামি ছাত্র শিবির ভোলা জেলার সাবেক সভাপতি আলমগীর হোসাইন সোহাগ, জেলা অফিস সম্পাদক এ্যাড. রহমত উল্লাহ সেলিম প্রমুখ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...