অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দৌলতখানে জমিজমা বিরোধের জেরে কুপিয়ে জখম আহত- ১২

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২রা এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৫১

remove_red_eye

৪২৪

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে জমিজমা বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটনা ঘটেছে।  এতে উভয়পক্ষের ১২ জন আহত হয়েছে। আহতরা দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বুদ্দি বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
 
আহতরা হলেন, আল আমিন (৩০) নুর ইসলাম (৬০) ইয়াসমিন (২২) জাফর (২৪) জাহাঙ্গীর আলম (৩২) মামুন( ২৫) নুর উদ্দিন ( ৩০) সাজু বেগম (৫৫) মনোয়ারা বেগম। তারা দৌলতখান হাসপাতালে ভর্তি আছেন। আহত আল আমিন জানান, ২৪ শতক জমি নিয়ে কাশেম ও তুহিন কসাই  গংদের সাথে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধপূর্ণ জমিতে তারা গাছ কাটতে গেলে তারা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তুহিন কসাই, কাশেম, জাহাঙ্গীর, জোসনা বেগম, রুবেল, শাকিল, সহ ১৫ থেকে ২০ জন মিলে তাদেরকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।  এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।
 
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...