অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা এপ্রিল ২০২৫ রাত ১০:৩৮

remove_red_eye

৩৩১

আকবর জুয়েল,লালমোহন: ভোলার লালমোহন উপজেলায় নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোসা. রিয়া নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরউমেদ এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু রিয়া একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কর্তারহাট এলাকার আব্দুল মান্নান মাওলানা বাড়ির মো. জাহেরের মেয়ে।

ওই শিশুর মামা আব্দুল আলী জানান, রিয়ার বাবা-মা জীবিকার তাগিদে ঢাকার নারায়ণগঞ্জ থাকেন। ঈদের আগের দিন মায়ের সঙ্গে আমাদের বাড়িতে বেড়াতে আসে রিয়া। খুব সুন্দরভাবেই ঈদ পার করছিল সে। তবে বৃহস্পতিবার দুপুরে আমার মেয়েসহ বাড়ির পুকুরে গোসল করতে যায় রিয়া। কিছু সময় পর আমার মেয়ে এসে জানা পানির নিচ থেকে সে উঠছে না। এরপর আমরা কয়েকজন মিলে পুকুরে নেমে পানির নিচ থেকে রিয়াকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। সেখানের চিকিৎসক রিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন। বেড়াতে এসে মেয়ের এমন আকষ্মিক মৃত্যুতে আমার বোনের কান্না কোনোভাবেই থামছে না।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ওই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানা অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...