অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে সাংবাদিক মামুনের জমি দখলের চেষ্টা করছে ভূমি দস্যুরা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫

remove_red_eye

৩১৮

চরফ্যাশন প্রতিনিধি : দৈনিক সময়ের চিত্রের সম্পাদক ও দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা এ আর এম মামুনের  ভোলার চরফ্যাশনের চর কচ্ছপিয়া গ্রামের ৩ একর জমি দখলের চেষ্টা করছে ভূমি দস্যুরা।
শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ আইচা গ্রামের মৃত মোজাফ্ফর তালুকদারের ছেলে আবি আবদুল্লাহ লাভলু, শাহে আলমের ছেলে আরিফসহ একদল ভূমি দস্যু সন্ত্রাসী  দেশিও অস্ত্র নিয়ে  বেকু দিয়ে জমির মাটি  কেটে আইল দিয়ে ওই জমি দখলের চেষ্টা করছে।

জানাযায়, চর কচ্ছপিয়া  মৌজায় সাংবাদিক মামুনের মরহুম পিতা, চাচা ও চাচাতো ভাইয়েরা ১৯৮৮ সালে ৩ একর জমি ক্রয় করে ভোগ দখলে রয়েছেন। সম্প্রতি ওই জমিতে দক্ষিণ আইচা গ্রামের আবি আবদুল্লাহ লাভলু সহ একটি ভূমিদস্যু চক্র ভূয়া কাগজ সৃজন করে জমি দখলের জন্য বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় সাংবাদিক মামুন গংরা আদালতে একটি মামলা করেছেন। মামলাটি চলমান রয়েছে। শনিবার রাতে ওই জমি দখলের জন্য আবি আবদুল্লাহ লাভলু একদল অস্ত্রধারী সন্ত্রাসী ভাড়া করে নিয়ে বেকু দিয়ে মাটি কেটে প্রায় এক একর জমিতে আইল দিয়েছে। এ বিষয়ে মামুন দক্ষিণ আইচা থানাকে অবগত করলে থানা পুলিশ ঘটনাস্থলে ফোর্স পাঠালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ  মোঃ এরশাদুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...