অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে মাসুদ হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬

remove_red_eye

২৮২

ভোলার চরফ্যাশনে হামলা চালিয়ে মাসুদ নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় আবু বকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আল আমিনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মাসুদ ও সদস্য সচিব মো. মুনতাসির আলম চৌধুরী রবিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিস্কার করা হয়। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আল আমিনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে দলের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, পূর্ববিরোধের জেরে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আবু বকরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আল আমিনের হামলায় মাসুদ (৩৮) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হন। আহত হন ওই পরিবারের অন্তঃসত্ত্বা নারীসহ আরও অন্তত আরো ৬ জন। মাসুদ ওই এলাকার আবদুল খালেকের ছেলে। তিনি ঢাকার সাভারে ব্যবসা করতেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...