অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ৬ জনকে আসামী করে মামলা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে জুন ২০২০ রাত ১২:০০

remove_red_eye

১৩২৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক:: ভোলার দক্ষিণ দিঘলদীর বটতলা এলাকায় বাড়ি ফেরার পথে ব্যবসায়ী প্রবীর চন্দ্র মাঝিকে কুপিয়ে হত্যার ঘটনায় রবিবার ৬ জনকে আসামী করে ভোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

ভোলার পুলিশ সুপার সরকার মোঃ কায়সার জানান, নিহতের ছোট ভাই আহত সজিব মাঝি বাদী হয়ে এ মামলা দায়ের করেন। পুলিশ ইতিমধ্যে মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। কোন পূর্বশত্রুতার জের নয় কেবল মাত্র ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যার ঘটনা ঘটানো হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত শনিবার রাতে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বটতলা বাজার এলাকায় দোকান থেকে বাড়ি ফেরার পথে প্রবীর চন্দ্র মাঝি (৩৭) নামে এক ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে ৫ লাখ টাকা ও ১০ ভরি স্বণার্লঙ্কার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সাথে থাকা ছোট ভাই জুয়েলারী ব্যবসায়ী সজিব মাঝি দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রবীরকে মৃত ঘোষণা করে। এছাড়া সজিব গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া সাহাবুদ্দিন নামে এক ছিনতাইকারীকে স্থানীয়রা গনধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...