অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে ধর্ষণের অভিযোগ যুবক গ্রেফতার

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২২শে জুন ২০২০ রাত ১২:৪৭

remove_red_eye

১১৭৫

দৌলতখান প্রতিনিধি:: ভোলার দৌলতখানে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমিকাকে ধর্ষণ করার অভিযোগে আরিফ (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০জুন) অভিযুক্ত আরিফকে উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে গ্রেফতার করা হয়। রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে প্রেমিক আরিফের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। আরিফ ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দিঘীরপাড় এলাকার ইসমাইলের ছেলে।

এদিকে  রবিবার(২১জুন) সকালে ধর্ষণের শিকার ওই তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী তরুণীর ভাষ্যমতে, এক বছরপূর্বে মোবাইলের রং নম্বরে আরিফের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগে আরিফ তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। ঘটনার দিন শনিবার (২০জুন) ভোররাতে যুবতীর বৃদ্ধা মা ঘরে ছিলোনা। আরিফ এসুযোগকে কাজে লাগেয়ি ঘরে প্রবেশ করে তরুণীর সাথে দৈহিক মেলামেশা করার চেষ্টা করে। বিষয়টি প্রতিবেশীরা টের পেলে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। পরে ওই  তরুণী বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করে।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা নেওয়া হয়েছে। এজাহারভুক্ত একমাত্র আসামী আরিফকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে তাকে ভোলা কোর্ট হাজতে সোপর্দ করা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...