দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২২শে জুন ২০২০ রাত ১২:৪৭
১১৫৩
দৌলতখান প্রতিনিধি:: ভোলার দৌলতখানে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমিকাকে ধর্ষণ করার অভিযোগে আরিফ (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০জুন) অভিযুক্ত আরিফকে উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে গ্রেফতার করা হয়। রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে প্রেমিক আরিফের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। আরিফ ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দিঘীরপাড় এলাকার ইসমাইলের ছেলে।
এদিকে রবিবার(২১জুন) সকালে ধর্ষণের শিকার ওই তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগী তরুণীর ভাষ্যমতে, এক বছরপূর্বে মোবাইলের রং নম্বরে আরিফের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগে আরিফ তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। ঘটনার দিন শনিবার (২০জুন) ভোররাতে যুবতীর বৃদ্ধা মা ঘরে ছিলোনা। আরিফ এসুযোগকে কাজে লাগেয়ি ঘরে প্রবেশ করে তরুণীর সাথে দৈহিক মেলামেশা করার চেষ্টা করে। বিষয়টি প্রতিবেশীরা টের পেলে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। পরে ওই তরুণী বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করে।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা নেওয়া হয়েছে। এজাহারভুক্ত একমাত্র আসামী আরিফকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে তাকে ভোলা কোর্ট হাজতে সোপর্দ করা হয়েছে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক