অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় নিহত ছাত্রদল নেতার কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫

remove_red_eye

৩৬০

সোহাগ মাহামুদ সৈকত, মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় নিহত দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক রাসেদ'র বাবা-মায়ের খোঁজ খবর, কবর জিয়ারত ও নগদ অর্থ প্রদান করলেন কেন্দ্রিয় যুবদল'র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর এলাকায় বেড়িবাঁধের কাজে অনিয়মে বাধা দিতে গিয়ে হামলায় নিহত রাসেদ'র বাড়িতে গিয়ে তিনি পরিবারের খোঁজখবর ও সদস্যদের সান্ত্বনা দেন। এসময় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যুবদলের সাধারণ সম্পাদক নয়ন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। আপনারা ভয় পাবেন না। আমরা আপনাদের পাশে আছি। রাসেদ এর হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের দাবি জানান তিনি। তিনি আরো বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান নেতা কর্মীদের সাথে নিয়ে দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দলোন করেছেন। দীর্ঘ সংগ্রাম করা নেতা কর্মী আহত বা নিহত হলে আমার নেতা খুব কষ্ট পান । এসময় উপস্থিত ছিলেন-বিএনপি নেতা রফিকুল ইসলাম মিল্টন , জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আব্দুল্লাহ,জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সাবেক যুগ্ন সম্পাদক মোঃ ইউনুস আলী রাহুল,জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ, মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ভোলা জেলা বিএনপি সদস্য ডাঃ কামাল উদ্দিন, উপজেলা বিএনপির সহ সভাপতি সিরাজ উদ্দিন পলবান, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবদুল মান্নান হাওলাদার, উপজেলা যুবদলের আহব্বায়ক মোঃ মোঃ শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম, যুগ্ন আহব্বায়ক মোঃ কামাল উদ্দিন, সেচ্ছাসেবক দলের আহব্বায়ক মিজানুর রহমান পলাশ, সদস্য সচিব হোসেন হাওলাদার, ছাত্রদলের আহব্বায়ক ইকরাম কবির, সদস্য সচিব সাহাদাতুল ইসলাম শাহিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য,গত ১৯ মার্চ উপজেলার দক্ষিণ সাকুচিয়া নুরউদ্দিন মার্কেট এর পূর্ব পাশে বেড়িবাধের কাজের অনিয়ম এর প্রতিবাদ করতে গিয়ে আওয়ামীলী সদস্য গিয়াসউদ্দিন মিঝি সহ তার অনুসারিরা রাসেদ সহ ৪জনের উপর হামলা করে গুরুতর আহত করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাসেদকে ঢাকা নেওয়ার পথে মারা যান । পরে এ ঘটনায় জড়িত ৪ জন কে গ্রেপ্তার করে মনপুরা থানা পুলিশ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...