লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৫ রাত ০৮:১৭
৪৮৬
আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহনে মাদকসেবনে বাঁধা দেয়ায় মো. মোছলেউদ্দিন (২৮) নামে এক যুবককে পিটিয়ে হাত-পা ভাঙে দেয়ার কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করেছে লালমোহন থানা পুলিশ। তবে গ্যাং লিডারকে এখনো আটক করতে পারেনি। লালমোহন থানার অফিসার ইনচার্জ মো: সিরাজুল ইসলাম জানান, উপজেলার ফরাজগঞ্জ এলাকার মোসলেউদ্দিন নামের যুবককে মারধেরর ঘটনায় কিশোর গ্যাংয়ের ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের সোমবার বিকেলে ভোলা আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন ফরাজগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পেশকার হাট এলাকার মো. সালাউদ্দিন এর ছেলে মো. সিয়াম। মো. মোসলেউদ্দিনের ছেলে মো. সাকিব। মো. শাহাবুদ্দিনের ছেলে মো. রনি এবং মো. খোকনের ছেলে মো. পারভেজ। থানা অফিসার ইনচার্জ আরো জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্যাং লিডারকে আটকের চেষ্টা অব্যাহত আছে। বর্তমানে তাহার লোকেশন মাদারীপুরে অবস্থান করছে জানতে পেরেছি। আমরা মূল আসামিকে ধরার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছি। আশা করছি খুব শিগগিরই আমরা তাকে আটক করতে পারব। উল্লেখ্য শনিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পেশকারহাট বাজার সংলগ্ন হোসনেয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কিশোর গ্যাংয়ের সদস্যদের মাদক সেবনে বাধা দেওয়ার কারণে মোসলেউদ্দিন নামের এক যুবককে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়।মোছলেউদ্দিন বর্তমানে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক