বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৫ রাত ১০:১৩
২৮২
বাংলার কণ্ঠ প্রতিবেদক ॥ যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়তে ইসলামী ভোলা জেলা। সোমবার ভোলা শহরের হাটখোলা মসজিদ চত্বর থেকে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ করে বোর্ডিং মসজিদ সংলগ্ন পোস্ট অফিসের কাছে এসে শেষে হয়।
বিক্ষোভ-পূর্ব সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক সমঝোতায় যুদ্ধবিরতি বন্ধ হয়েছিল। কোন কারণ ছাড়াই ইসরায়েলি বর্বর বাহিনী চুক্তি ভঙ্গ করে নিরস্ত্র গাজার মুসলমানদের উপর হামলা করে। এতে প্রতিদিন নারী শিশুসহ হাজার হাজার মুসলমান শহীদ হচ্ছেন। খাদ্য, পানির অভাবে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। গাজার মুসলমানদের উপর এ ধরনের বর্বর আচরণ আর সহ্য করা হবে না। বিশ্ব মুসলিম এখনী জেগে ওঠার সময়। বর্বর বাহিনীকে এখনই থামিয়ে দেয়ার সময়। পাশাপাশি আমরা আল্লাহর কাছে আবেদন করছি আবাবিল পাখি দিয়ে ইসরায়েলি বর্বর বাহিনীকে ধ্বংস করে মাধ্যমে গাজার মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করুন। এ সময় বক্তারা ইসরায়েলি সকল পণ্য বর্জনের ঘোষণা দেন। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসাইন, নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্বাস উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন মনির, সদর আমীর মাওলানা কামাল হোসেন, পৌর নায়েবে আমীর মোহাম্মদ রুহুল আমনসহ জেলা নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে দলীয় নেতাকর্মী ছাড়াও হাজার হাজার সাধারণ জনগণ অংশ গ্রহণ করেন।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত