বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৫ রাত ১০:১৬
৪০৪
বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা ও গণহত্যার প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও ধর্মঘট করেছেন শিক্ষার্থী, রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী ও সাধারণ মানুষ। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। সোমবার সর্বস্তরের জনতার ব্যানারে বিভিন্ন স্থানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাটামারা পীর মাও. মুহিব্বুল্লাহ ও বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ,বি আহমদ উল্যাহ আনছারীর নেতুত্বে বোরহানউদ্দিন মডেল মসজিদের সামনে থেকে সমবেত মুসুল্লিরা ফিলিস্তিনের পতাকা ও ইসরায়েলের প্রধান মন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশ পুত্তলিকাসহ বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে চৌরাস্তায় বেনিয়ামিন নেতানিয়াহুর কুশ পুত্তলিকা দাহ করে। পরে একই স্থানে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, বাটামারা পীর মাও. মুহিব্বুল্লাহ,বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ আহমদউল্যাহ আনছারী, উপাধ্যক্ষ এ,এইচ,এম অলিউল্যাহ, মুহাদ্দিস হাবিবুর রহমান,সহকারি অধ্যাপক মাকসুদুর রহমান, বোরহানউদ্দিন পৌর শহর মসজিদের খতিব মাও. মিজানুর রহমান, বোরহানউদ্দিন মডেল মসজিদের খতিব মাও. জালালউদ্দিন প্রমুখ। এছাড়া উপজেলার বড়মানিকা, বোরহানগঞ্জ, মনিরাম, বুঞ্জেরহাঁট, দেউলা, সাঁচরা, মজমের হাঁটে বিক্ষোভ-সমাবেশ, মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত