মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৮ই এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:০১
৩১০
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় নিহত ছাত্রদল নেতা রাশেদের হত্যার সুষ্ঠু বিচার দাবী করে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। সোমবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০ টায় মনপুরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব সামসুদ্দিন বাচ্চু চৌধুরী। তিনি বলেন, গত ১৯ মার্চ আওয়ামীলীগের ২৪ নং সদস্য গিয়াস উদ্দিন মিঝির নের্তৃত্বে সন্ত্রাসীদের হামলায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ রাশেদ নৃশংসভাবে খুন হয়। তার পর থেকে উপজেলা বিএনপি আমার নের্তৃত্বে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে রাশেদ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং বিএনপির নির্দেশে ছাত্রদলের নেতাকর্মিরা রাশেদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করে। মানববন্ধনে আমি ও বিএনপির নেতাকর্মিরা সক্রিয় উপস্থিত ছিলো। তাৎক্ষনিক নিহত ছাত্রদল নেতা রাশেদের হতার অভিযোগে এনে মনপুরা থানায় একটি মামলা করা হয়। এছাড়াও তিনি বলেন, রাশেদের মৃত্যুর প্রথম জানাজা নামাজ উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। এবং পরে তার বাড়ির পাশের জামে মসজিদের সামনে দ্বিতীয় জানাজা পড়িয়ে তাকে দাফন করা হয়। সেই থেকে রাশেদ হত্যার মামলার ব্যাপারে উপজেলা বিএনপি ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম নিয়মিত খোঁজখবর রাখছেন। এবং পবিত্র ইদুল ফিতরের পূর্বে ৩০ মার্চ সাবেক এমপি'র নির্দেশে নিহত রাশেদের পরিবারের সদস্যদের সাথে উপজেলা বিএনপির নের্তৃবৃন্দ সৌজন্য সাক্ষাত, ঈদসামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করেন। তিনি অভিযোগ করে বলেন, আমিসহ উপজেলা বিএনপি'র নের্তৃবৃন্দের তৎপরতায় রাশেদ হত্যা মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে প্রশাসন। অথচ বিএনপি'র অন্য একটি গ্রুপ হত্যা মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। যাতে মামলার মূল উদ্দেশ্য ব্যহত হয়। তিনি বলেন, নিহত ছাত্রদল নেতা রাশেদ বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের অনুসারি ছিলেন। তাই আমরা দ্যার্থহীন কন্ঠে বলতে চাই, রাশেদের হত্যার সুষ্ঠু বিচার ও খুনিদের ফাঁসি না হওয়া পর্যন্ত খান্ত হবে না উপজেলা বিএনপি। এছাড়াও ছাত্রদল নেতা রাশেদ হত্যার সাথে জড়িত সকল আসামীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের এনে শাস্তি দাবী করেন উপস্থিত বক্তারা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপজেলার বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল আলম শাহীন,যুবদল নেতা সফিউল্লাহ বাবুল, ছাত্রদল সাবেক সভাপতি ও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহজালাল আল আমীন, শ্রমিকদল সভাপতি মোঃ রফিকুল ইসলাম, কৃষকদল সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, মৎসজীবি দল সম্পাদক মোঃ মোস্তফা মিয়া, ছাত্রদল সাবেক সাধারন সম্পাদক নুর আলম শামীম, তরুন দল সভাপতি মোঃ আব্দুল গনি, সিনিয়র সহসভাপতি এসআই আল আমীন, ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম, মোঃ মামুন, সোহেল তাজ, ইমাম হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মিবৃন্দ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত