অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে তেঁতুলিয়া নদী থেকে ৩০ লাখ টাকার অবৈধ জাল উদ্ধার

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:০৩

remove_red_eye

৪৭৯

আকবর জুয়েল,লালমোহন: ভোলার লালমোহন উপজেলায় জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১০ টা থেকে ভোর রাত পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তরের পরিচালিত অভিযানে তেঁতুলিয়া নদীর বিভিন্ন স্থান থেকে এসব জাল উদ্ধার করা হয়। এ সময় অন্তত ৩০ লাখ টাকা মূল্যের ৪৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের দিকনির্দেশনায় অভিযানে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী নেছার উদ্দিন, সাইফুল ইসলাম, তথ্য সংগ্রহকারী মো. আনোয়ার হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ বলেন, জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত লালমোহনের মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে আমরা কঠোরভাবে অভিযান পরিচালনা করবো। এরই ধারাবাহিকতায় তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া অভিযানে ৫ কেজি জাটকা ইলিশ উদ্ধারের পর অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...