অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

গণহত‌্যা বন্ধ ও স্বাধীন ফি‌লি‌স্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দা‌বি‌তে সরকারি শাহবাজপুর ক‌লে‌জে মানববন্ধন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:০৬

remove_red_eye

২৮৮

আকবর জুয়েল, লালমোহন: ফি‌লি‌স্তি‌নের গাজা উপত‌্যকায় ইসরা‌য়েলী বা‌হিনীর চলমান গণহত‌্যা বন্ধ ও স্বাধীন ফি‌লি‌স্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দা‌বি‌তে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন ক‌রে‌ছে ভোলার লালমোহন সরকারি শাহবাজপুর ক‌লে‌জের শিক্ষক- শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা বা‌রোটায় শতা‌ধিক শিক্ষার্থীর উপ‌স্থি‌তি‌তে ক‌লে‌জের প্রধান ফট‌কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধ‌নে সরকা‌রি শাহবাজপুর ক‌লে‌জের অর্থনী‌তির প্রভ‌াষক মো. মুসা ব‌লেন, ' ইসরা‌য়েল কো‌নো স্বীকৃত রাষ্ট্র নয়; একটা দখলদার গো‌ষ্ঠিমাত্র। বাংলা‌দেশ সব সময় নির্যা‌তিত, মজলুম জন‌গোষ্ঠীর প‌ক্ষে। আমরা ফি‌লি‌স্তি‌নের মানু‌ষের ন‌্যায‌্য অ‌ধিকা‌র চাই। সারা দু‌নিয়ায় শা‌ন্তি ও মানবতার বু‌লি আও‌ড়ি‌য়ে যারা ফি‌লি‌স্তি‌নে মানবা‌ধিকার লঙ্ঘন ক‌রে‌ছে এবং গণহত‌্যায় সমর্থন দি‌য়ে‌ছে তাদের প্রতি ধিক্কার জানাই।' এসময় তি‌নি গাজা উপত‌্যকায় অ‌বিল‌ম্বে গণহত‌্যা বন্ধ, স্বাধীন ফি‌লি‌স্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দখলদার বা‌হিনীর বিরু‌দ্ধে শা‌স্তিমূলক ব‌্যবস্থা গ্রহ‌ণে যথাযথ পদ‌ক্ষেপ নি‌তে আন্তর্জা‌তিক সংস্থা সমূহ ও বিশ্ব নেতা‌দের প্রতি আহ্বান জানান। মানববন্ধ‌নে সরকা‌রি শাহবাজপুর ক‌লে‌জের শিক্ষক না‌জিউর রহমান, ইব্রা‌হিম খ‌লিল, ফয়সাল হো‌সেন, হা‌বিব উল্লাহ প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন। মানববন্ধ‌নে সঞ্চালনা ক‌রেন সরকা‌রি শাহবাজপুর ক‌লে‌জের শিক্ষার্থী জুবা‌য়ের।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...