লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৮ই এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:০৬
৩০৪
আকবর জুয়েল, লালমোহন: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলী বাহিনীর চলমান গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছে ভোলার লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের শিক্ষক- শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা বারোটায় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে কলেজের প্রধান ফটকে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে সরকারি শাহবাজপুর কলেজের অর্থনীতির প্রভাষক মো. মুসা বলেন, ' ইসরায়েল কোনো স্বীকৃত রাষ্ট্র নয়; একটা দখলদার গোষ্ঠিমাত্র। বাংলাদেশ সব সময় নির্যাতিত, মজলুম জনগোষ্ঠীর পক্ষে। আমরা ফিলিস্তিনের মানুষের ন্যায্য অধিকার চাই। সারা দুনিয়ায় শান্তি ও মানবতার বুলি আওড়িয়ে যারা ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন করেছে এবং গণহত্যায় সমর্থন দিয়েছে তাদের প্রতি ধিক্কার জানাই।' এসময় তিনি গাজা উপত্যকায় অবিলম্বে গণহত্যা বন্ধ, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দখলদার বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে যথাযথ পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সংস্থা সমূহ ও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে সরকারি শাহবাজপুর কলেজের শিক্ষক নাজিউর রহমান, ইব্রাহিম খলিল, ফয়সাল হোসেন, হাবিব উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে সঞ্চালনা করেন সরকারি শাহবাজপুর কলেজের শিক্ষার্থী জুবায়ের।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত