মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৯ই এপ্রিল ২০২৫ বিকাল ০৪:৪৩
৩৬৯
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক রাশেদ হত্যা মামলার প্রধান আসামী আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন মিজিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকার গুলশান এলাকা থেকে আসামীদেরকে গ্রেফতার করে ভোলায় নিয়ে আসা হয়। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবিরের নের্তৃত্বে তদন্তকারি কর্মকর্তাসহ এই অভিযান পরিচালনা করে মনপুরা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন মিজি, হালিম মিজি ও করিম মিজি। বুধবার (০৯ এপ্রিল) সকালে এ ব্যাপারে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো: আছাদুজ্জামান জানান, মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নুরউদ্দিন মার্কেট সংলগ্ন বেড়ি বাঁধের জিও ব্যাগের কাজ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে ছাত্রদলনেতা রাশেদের মৃত্যু হয়। উক্ত ঘটনায় মনপুরা থানায় মামলা হওয়ার পর থেকে প্রধান আসামীসহ একাধিক আসামী পলাতক ছিলো। অবশেষে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামী গিয়াস উদ্দিন মিজিসহ তিন আসামীকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। এব্যাপারে মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবির জানান, নিহত ছাত্রদল নেতা রাশেদ হত্যা মামলার আসামীদের ধরতে গোপন সংবাদের ভিত্তিতে আমার নের্তৃত্বে তদন্তকারি কর্মকর্তাসহ ফোর্স নিয়ে আমরা ঢাকায় অভিযান পরিচালনা করি। এবং রাশেদ হতা মামলার প্রধান আসামী গিয়াস উদ্দিন মিজিসহ তিন আসামীকে গ্রেফতার করে ভোলায় নিয়ে আসি। আসামীদেরকে মনপুরা বিজ্ঞ আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত