অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় ছাত্রদল'র উদ্যোগে ইসরায়েল বিরোধী অবস্থান ও বিক্ষোভ

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৯ই এপ্রিল ২০২৫ বিকাল ০৪:৪৫

remove_red_eye

৪৭৮

সোহাগ মাহামুদ সৈকত, মনপুরা প্রতিনিধি : ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে ভোলার মনপুরায় অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদলের নেতা কর্মিরা। উপজেলা ছাত্রদলের একাত্মতায় হাজীর হাট ইউনিয়ন ছাত্রদল ও মনপুরা সরকারি কলেজ ছাত্রদল পৃথক কর্মসূচি পালন করেছে। বুধবার (০৯ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার হাজীর হাট বাজার থেকে ইসরায়েল বিরোধী প্রতিবাদ মিছিল বের করে হাজীর ইউনিয়ন ছাত্রদল। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দুপুর ১২ টায় হাজীর বাজারে এসে শেষ হয়। বাজারের জিরো পয়েন্টে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করে হাজীর হাট ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মিরা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাজিবুর রহমান পরশ, আহবায়ক সদস্য মোঃ আফসার উদ্দিন, হাজির হাট ইউনিয়ন ছাত্রদল সভাপতি মেহেদী রুবেল, সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন, ১নং মনপুরা ইউনিয়ন ছাত্রদল সভাপতি আব্দুল মতিন হাওলাদার সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। এদিকে সকাল সাড়ে ১০ টায় মনপুরা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ফিলিস্তিনের গাজা ররাফায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে কলেজ ক্যাম্পাসে মুখে কালো ব্যজ ধারন করে কলেজ ছাত্রদলের নেতাকর্মিরা। পরে দুপুর ১২ টায় উপজেলার হাজীর হাট বাজারে বিক্ষোভ মিছিল নিয়ে এসে মনপুরা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে কলেজ ছাত্রদলের নেতাকর্মিরা। এসময় বক্তারা ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান। পাশাপাশি ইসরায়েলি সকল পন্য বয়কটের ডাক দেন তারা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ একরামুল কবির, সরকারি কলেজ ছাত্রদল আহবায় সুজন মাহাবুব, সদস্য সচিব স্বপন মিয়া সহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিবৃন্দ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...