লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৯ই এপ্রিল ২০২৫ রাত ১০:৫১
৩৫১
শ্রমিকদের দাবি ওসিএলএসডি ভাগ করে দেন এ চাল
আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলায় রাতের আঁধারে সরকারি চাল পাচার করছেন খাদ্য গুদামের শ্রমিকরা। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা খাদ্য গুদাম এলাকায় গিয়ে অটোরিকশা দিয়ে শ্রমিকদের চাল নেওয়ার দৃশ্য দেখা গিয়েছে। ওইদিন কয়েকটি অটোরিকশায় করে ১৮ জন শ্রমিক অন্তত ৯০০ কেজি চাল নিয়েছেন। রাতের আঁধারে সরকারি চাল নেওয়ার সময় মো. রিপন নামে এক শ্রমিকের কাছে জানতে চাইলে তিনি জানান, বিভিন্ন ইউনিয়নে নেওয়ার সময় আমাদের শ্রমিকদের জন্য সংশ্লিষ্টরা চাল রেখে যান। পরে ওসিএলএসডি স্যার আমাদেরকে এগুলো ভাগ করে দেন। এরমধ্যে আমাদের ১৮ জন শ্রমিকের ভাগে ৫০ কেজি করে পড়েছে। দিনের বেলায় সবাই কাজে ব্যস্ত থাকায় রাতে নিচ্ছি সেসব চাল। শ্রমিকদের চাল নেওয়ার ব্যাপারে লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, কোনো শ্রমিককে আমি চাল দেইনি। তবে কোনো ইউনিয়নের চেয়ারম্যান বা সচিবরা চাল নেওয়ার সময় যদি বাহিরে কোথাও রেখে যান তা আমাদের জানা নেই। এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ জানান, এ ঘটনা সম্পর্কে আমার জানা নেই। জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত