বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:০২
৩৮৮
২০৩০ আয়োজন করা হবে ফিফা ফুটবল বিশ্বকাপের ২৪তম সংস্করণ। এ আসরে উৎযাপন করা হবে বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ।
বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উপলক্ষে ২০৩০ আসরকে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ফিফা। ২০২৬ আসরের মতো এই সংস্করণে প্রতিযোগিতা করবে মোট ৪৮টি দল। টুর্নামেন্টটি আয়োজন করবে তিনটি মহাদেশের মোট ৬টি দেশ।
১৯৩০ সালের প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়েতে। ২০৩০ আসরেও উদ্বোধনী ম্যাচগুলো হবে দক্ষিণ আমেরিকায়। তবে একক কোনো দেশ নয়, ভাগাভাগি করে তা আয়োজন করবে তিনটি দেশ- আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে।
টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো হবে ইউরোপের দেশ স্পেন ও পর্তুগাল এবং আফ্রিকার দেশ মরক্কোতে।
এর মধ্যে গতকাল বৃহস্পতিবার ২০৩০ সালের বিশ্বকাপকে ৬৪ দলের টুর্নামেন্টে উন্নীত করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা (কনমেবল)।
বৃহস্পতিবার একটি সভা আয়োজন করে কনমেবল। ওই সভায় উপস্থিত ছিলেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
সভায় কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজ বলেন, ‘(দল বাড়ানোর) ফলে সকল দেশ বিশ্বকাপের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে এবং পৃথিবীর কেউই এই উৎসব থেকে বঞ্চিত হবে না। আমরা বিশ্বাস করি এই শতবর্ষ উদযাপন হবে অনন্য। কারণ শত বছর একবারই উদযাপন করা যায়।’
ফিফা কাউন্সিলের মার্চ মাসের এক সভায় প্রথম এই প্রস্তাবটি উত্থাপন করেন উরুগুয়ের ফুটবল ফেডারেশনের সভাপতি ইগনাসিও আলোনসো। এবার সেই প্রস্তাব মহাদেশীয় ফুটবল নিয়্ন্ত্রক সংস্থাও তুললো।
প্রস্তাবটি গৃহীত হলে ২০৩০ সালের সংস্করণে ১২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যা ১৯৯৮ থেকে ২০২২ পর্যন্ত খেলা ৬৪ ম্যাচের ফরম্যাটের চেয়ে দ্বিগুণ।
প্রস্তাবের সমালোচকরা বলছেন, এটি বাছাইপর্বের মানকে ক্ষুন্ন করে। ইউরোপিয়ান ফুটবল সংস্থার (উয়েফা) সভাপতি আলেকসান্ডার চেফেরিন এই প্রস্তাবকে ‘বাজে ধারণা’ হিসেবে অভিহিত করেছেন।
এক সংবাদ সম্মেলনে চেফেরিন বলেন, ‘এই প্রস্তাবটি আমার জন্য সম্ভবত আপনার চেয়েও বেশি বিস্ময়কর ছিল। আমি মনে করি এটি একটি বাজে ধারণা।’
শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল
রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান
পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ
আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী
লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক