অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে জমির বিরোধে এক পরিবারকে হয়রানির অভিযোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২৫ রাত ০৮:২০

remove_red_eye

৩৪২

লালমোহন প্রতিনিধি : লালমোহনে জমিজমার বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ উঠেছে। পৌরসভার ৮নং ওয়ার্ডের ওমর ফারুকের পরিবারের সাথে এমন হয়রানীর ঘটনায় থানায় জিডি করলেও রেহায় পায়নি প্রতিপক্ষের মামলা থেকে।
অভিযোগ রয়েছে, গত ২৪ মার্চ সকালে প্রতিবেশি অজিউল্যাহর নির্দেশে তার ছেলে আকতার হোসেন, স্ত্রী ফরিদা ইয়াসমিনসহ তার মেয়েরা এবং বিউটি বেগম ও তার স্বামী মোঃ জসিম ওমর ফারুকের বাড়ীতে গাছ কাটার চেস্টা করে। ওমর ফারুক এর ছেলে আবু রায়হান বাধা দিলে তার উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। লালমোহন  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য থানায় আসতে বলেন। উভয় পক্ষ থানায় উপস্থিত হলে তাদের দলিল ও কাগজপত্র দেখাতে বললে ওমর ফারুক সম্পত্তির অনুকুলে বৈধ কাগজপত্র  প্রদর্শন করলেও অজিউল্যাহ গং কোন কাগজপত্র দেখাতে পারেনি। তারা ৬ এপ্রিল সন্ধ্যার পর কাগজপত্র দেখাবেন বলে সময় নেন। ৬ এপ্রিল সকাল ১০টার দিকে অজিউল্যাহর ছেলে আক্তার, স্ত্রী ফরিদা ইয়াসমিন, মোঃ জসিম, বিউটি বেগমসহ আরো কয়েকজন ওমর ফারুক এর ছেলে আরিফুর রহমান রাহাত এর বসত বাড়ীতে আক্রমন করেন। এসময় প্রতিবেশী একজন মোবাইলে ভিডিও ধারন করতে গেলে অন্যান্য সকলে ঘটনাস্থল থেকে সরে গেলেও বিউটি বেগম তার ক্ষিপ্ততা চালিয়ে যায়। পরিস্থিতি খারাপ দেখে থানায় ফোন করা হলে এ.এস. আই ইলিয়াছ ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে আক্রমনকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে বিউটি বেগম গংরা ওইদিন থানায় আর ফয়সালার জন্য না বসে ভোলা কোর্টে গিয়ে ওমর ফরুক গংদের বিরুদ্ধে লুটপাটের মিথ্যা মামলা দায়ের করে। মামলার পর আদালত থেকে স্থিতিবস্থাও আনে।
এদিকে ওমর ফারুকের ছেলে রাসেল জানান, অজিউল্যা গংরা তাদের জমি আগেই বিক্রি করেছেন। তা সত্ত্বেও তারা বিগত সরকারের সময় অবৈধ ক্ষমতার প্রভাবে তাদের জমি জোরপূর্বক দখল করেন। এরপর থেকে তারা একের পর এক গাছ-গাছালি কেটে বিরোধ চালিয়ে আসছে। সে সময় গাছ কাটার এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যায়। এছাড়া বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...