অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বসুন্ধরা শুভসংঘের দেয়া ধর্মীয় বই পেয়ে খুশি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২৫ রাত ০৮:২৪

remove_red_eye

৪০৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে মাদরাসায় ফতোয়ায়ে ফকীহুল মিল্লাত নামের ধর্মীয় বই প্রদান করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে ভোলা পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের ভদ্র পড়ায় অবস্থিত বায়তুর রহমান কওমি মাদরাসায় এ বই বিতরণ করা হয়। মাদরাসাটি গত পাঁচ বছর ধরে চলে আসছে। মাদরাসাটিতে বেশ কয়েকজন এতিম শিক্ষার্থীও রয়েছে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাঠদান ও স্থানীয় বিভিন্ন লোকের মাসলা-মাসায়েলর জানার জন্য একটি ফতওয়ার কিতাব প্রয়োজন ছিলো। মাদরাসার পরিচালক বিষয়টি নিয়ে বসুন্ধরা শুভ সংঘের ভোলা জেলার সদস্যদের শরণাপন্ন হলে শুভ সংঘের বন্ধুরা ১২ খন্ডের নতুন ফতওয়ায়ে ফকীহুল মিল্লাত নামের কিতাবটির ব্যবস্থা করে দেন। নতুন কিতাব পেয়ে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি বসুন্ধরা গ্রুপের জন্য মন খুলে দোয়া করেন।
মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা তালহা জানান, মাদরাসার জন্য দীর্ঘ দিন ধরে এ ফতোয়ার কিতাবটি খুব প্রয়োজন ছিলো। বিষয়টি বসুন্ধরা শুভ সংঘের সদস্যদের জানালে তারা কিতাবটি ব্যবস্থা করে দেন। এই জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ শুভ সংঘের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই৷ আল্লাহর কাছে এই দোয়া করি যেনো বসুন্ধরা গ্রুপর সব সময় দ্বীন ও মানবতার সঙ্গে থাকতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভ সংঘের ভোলা জেলার উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মো. জুন্নু  রায়হান, উপদেষ্টা মো. শরাফত হোসেন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ইকরামুল আলম, বসুন্ধরা শুভসংঘের জেলা সভাপতি সভাপতি মো. শাফায়াত হোসেন, ইভেন্ট সম্পাদক মো. সাইদুর রহমান, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. মুছা কালিমুল্লা নয়ন, সদস্য মো. নাইমুর রহমান ও মো. জিহাদ প্রমুখ।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...