অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ২২শে জুন ২০২০ সকাল ১১:৪৬
১৮৩২
অচিন্ত্য মজুমদার :: ভোলায় আজ সোমবার নতুন করে আরো এক নারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ওই নারী ভোলার জেলা ও দায়রা জজের স্ত্রী। ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এ ত্যথ্য নিশ্চিত করেন। এর আগে গত শনিবার করোনায় আক্রান্ত হন ভোলার জেলা ও দায়রা জজ ড. এবিএম মাহমুদুল হক। এরপর গতকাল রবিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ভোলা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় এ পর্যন্ত ১৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৯ জন। মৃত্য হয়েছে দু'জনের। ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৮৩ জনের মধ্যে সুস্থ ৩১ জন। তার মধ্যে ভোলা পৌর এলাকায় আক্রান্ত হয়েছে এ পর্যন্ত সর্বাধিক ৫৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন। দৌলতখানে আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ ২ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ২৪ জনের মধ্যে সুস্থ ৩ জন। লালমোহনে আক্রান্ত ২০ জনের মধ্যে সুস্থ ৪ জন। চরফ্যাশনে আক্রান্ত ২৫ জনের মধ্যে সুস্থ ১১, মনপুরা উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ ৭ এবং তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ ২ জন। আক্রান্তদের মধ্যে ৫ জন বিভিন্ন হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আছে। বাকিরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় ৩ জনের মৃত্যু হয়েছে।
এ দিকে সিভির সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, এ পর্যন্ত ভোলা থেকে ৩ হাজার ১৬৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ২ হাজার ৬০৮ জনের। এর মধ্যে ২ হাজার ৪২০ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ১৮৮ জনের পজেটিভ আসে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক