অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

র‍্যাবের অভিযানে তজুমদ্দিনের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২৫ রাত ০৯:৫৫

remove_red_eye

২৬৮

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার তজুমুদ্দিন উপজেলায় ৫ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার এজাহার ভুক্ত আসামী মোঃ ফরিদ (৪০) কে আটক করেছে র‍্যাব। শনিবার দুপুরে নোয়খালী জেলার বেগমগঞ্জ থানাধীন ০৪নং আলাইয়ারপুর ইউনিয়নের ০৯নং ওয়ার্ড মিয়াপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।আটককৃত মোঃ ফরিদ তজুমদ্দিন উপজেলার পদ্মপুর ইউনিয়নের ০১নং ওয়ার্ড শিবপুর গ্রামের মৃত জনু মিয়ার ছেলে। দুপুরে র‍্যাব-৮ ভোলা ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ৬ এপ্রিল সন্ধ্যায় তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মোজাম্মেল চৌকিদার বাড়ির পিছনে আটককৃত আসামী তার ঘরে নিয়ে
পাশের ঘরের ০৫ বছর বয়সী এক শিশুকে  টাকা এবং মোবাইলের প্রলোভন দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ওই ঘটনার পর ভিকটিমের বাবা বাদী হয়ে তজুমুদ্দিন থানায় মোঃ ফরিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা করার পর থেকে আটককৃত আসামী পলাতক ছিলেন।

পরবর্তীতে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প এবং র‍্যাব-১১ এর  নোয়াখালীতে  যৌথ অভিযান পরিচালনা করে এজাহার ভুক্ত একমাত্র পালাতক আসামী মোঃ ফরিদ কে নোয়খালী জেলার বেগমগঞ্জ থানার ০৪নং আলাইয়ারপুর ইউনিয়নের ০৯নং ওয়ার্ড মিয়াপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে অফিসার তজুমদ্দিন থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...