অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২২শে জুন ২০২০ বিকাল ০৩:০৪

remove_red_eye

৮৯০৩

অচিন্ত্য মজুমদার::
ভোলায় ঔষধ ব্যবসায়ী হত্যার রেশ কাটতে না কাটতে এবার বোরহানউদ্দিনে কলেজছাত্র সুমন অপহরণের দুইদিন পর মাটি খুঁড়ে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার পক্ষিয়া ইউনিয়নে একটি পানের বরজ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সুমন ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে ও ভোলা সরকারি কলেজের অনার্স পড়ুয়া ছাত্র।

এ ঘটনার সাথে জড়িত থাকায় পুলিশ মিঠু নামে এক যুবককে আটক করেছে। তার দেয়া তথ্য অনুযায়ী সুমনের লাশ উদ্ধার করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, গত ২০ জুন সন্ধ্যায় সুমন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। এসময় একটি ফোন আসলে সুমন সেখান থেকে চলে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আজ সোমবার দুপুরে পুলিশ সুমনের ফোন কল ট্যাকিং করে মিঠু নামে এক যুবককে আটক করে। তার দেয়া তথ্য অনুযায়ী পুলিশ উপজেলার পক্ষিয়া ইউনিয়নের একটি পানের বরজ থেকে মাটি খুঁড়ে সুমনের মরদেহ উদ্ধার করে।

ওসি আরো জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মিঠু হত্যার বিষয়টি স্বীকারে করেছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার কারণ উদঘাটনে তদন্ত করছে পুলিশ।

এদিকে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বটতলায় গত শনিবার রাতে প্রবীর নামে এক ঔষধ ব্যবসায়ীকে হত্যা করে তার সাথে থাকা পাঁচ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাই করা হয়। এর এক দিন না যেতেই বোরহানউদ্দিনে কলেজছাত্র হত্যার ঘটনায় পুরো এলাকায় জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...