অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

করোনা আক্রান্ত ভোলার জেলা জজ আইসিইউতে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে জুন ২০২০ বিকাল ০৪:৩৬

remove_red_eye

১১২৩

করোনা আক্রান্ত ভোলার জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হককে ঢাকায় আনার পরে ইউনিভার্সেল মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আেইসিইউ) ভর্তি করা হয়েছে।

আজ সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সিনিয়র ইনফরমেশন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,  গতকাল রবিবার রাত ৮টা ৪০ মিনিটে বিমান বাহিনীর বিশেষ বিমানে করে তাকে ভোলা থেকে ঢাকায় আনা হয়। এরপর তাকে ইনিভার্সেল মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়।

এর আগে আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এবিএম মাহমুদুল হকের শারীরিক অবস্থার অবনতির বিষয়টি আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এমপিকে জানানো হলে তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলে দ্রুত ঢাকায় আনার ব্যবস্থা করেন।

গত ১২ জুন থেকে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। তখন থেকে তিনি নিজ বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

তথ্যসূত্র: The Daily Star

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...