অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ উৎযাপন

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই এপ্রিল ২০২৫ রাত ০৮:৩৪

remove_red_eye

৩১৭

মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন : ভোলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পহেলা বৈশাখ উৎযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে  শহীদ মিনার চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতা শুরু হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও  উপজেলা পরিষদ প্রশাসক  মোঃ রায়হান উজ্জামান এর নেতৃত্বে
শহীদ মিনার চত্বর থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাজে সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের নারী-পুরুষ অংশ নেয়।

শোভাযাত্রা শেষে শহীদ মিনার চত্বরে  লোকজ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান।
এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসান, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বোরহানউদ্দিন উপজেলার সদস্য সচিব এ্যাডভোকেট কাজী মোঃ আজম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া, বোরহানউদ্দিন প্রেসক্লাব সদস্য সাংবাদিক মহিউদ্দিন আজিম,  উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী, সহ আরও অনেকে।

এ সনয় উপস্থিত সকলেই বৈশাখী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবং পান্তা- মরিচ সহ খাবার আয়োজন কর হয়।

পরে সেখানে দেশত্ববোধক গান, নৃত্য  পরিবেশন করা হয়।

মেলায় আসা দর্শনার্থীরা বলেন, বাঙালী এ উৎসব আমাদের খুব ভালো লাগে। প্রতিবছরই এমন আয়োজন  করা হবে প্রত্যাশা করছি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...