অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে তেঁতুলিয়া নদীর চর থেকে হাত পা বাঁধা অবস্থায় এক যুবককে উদ্ধার

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০২৫ রাত ০৮:২৯

remove_red_eye

৩৬৮

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকায় তেঁতুলিয়া নদীর চর থেকে হাত পা বাঁধা অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় এক বৃদ্ধ কৃষক চরে গেলে ওই যুবককে দেখেন। পরে তাকে স্থানীয়দের সহযোগিতায় ট্রলারে করে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর তার পরিচয় জানা যায়। তিনি উপজেলার চরভূতা ইউনিয়নের আনন্দ বাজার এলাকার একজন ব্যবসায়ী। তার নাম শাহিন। 
লালমোহন হাসপাতালে আসা শাহিনের ফুফু শ্বাশুড়ি সাদিয়া বেগম জানান, শাহিন গত ৪দিন ধরে নিখোঁজ ছিল। আনন্দ বাজারে সে প্রতিদিনের মতো দোকানে আসে। ওইদিন কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে শাহিনের আর কোন খোঁজ পাওয়া যায়নি। আত্বীয় স্বজনের বাড়িতেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার নাজিরপুরের চর থেকে তাকে হাত -পা বাঁধা অবস্থায় উদ্ধার করে লালমোহন হাসপাতালে আনা হযেছে শুনে তারা হাসপাতালে আসেন। শাহিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ডাক্তার তার অবস্থা আশংকাজনক দেখে ভোলা সদর হাসপাতালে পাঠান।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, শাহিন নামের এক যুবককে নাজিরপুরের চর থেকে হাসপাতালে আনা হয়েছে। এবিষয়ে অনুসন্ধান চলছে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...