অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভিয়েনা রাজ্য নির্বাচনে পুনরায় মনোনয়ন পেলেন লালমোহনের সন্তান মাহমুদুর রহমান নয়ন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০২৫ রাত ০৮:৩১

remove_red_eye

৫৮৮

আকবর জুয়েল,লালমোহন : অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার রাজ্য নির্বাচনে ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট থেকে অস্ট্রিয়ান পিপলস পার্টি (্রঠচ) প্রার্থী হয়ে আবারও  জেলা প্রতিনিধি হিসাবে নমিনেশন পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ভোলা জেলার লালমোহনের কৃতি সন্তান মাহমুদুর রহমান (নয়ন)।
আগামী ২৭ এপ্রিল (রবিবার) একই সাথে ভিয়েনা সিটি কর্পোরেশন এবং  ডিসট্রিক্ট কাউন্সিল এর নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২০২০ সালে ভিয়েনার ডিসট্রিক্ট কাউন্সিল নির্বাচনে অংশ গ্রহন করে ২৩ নং ডিসট্রিক্টের ডিসট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হন বাংলাদেশী বংশোদ্ভূত মাহমুদুর রহমান (নয়ন)। এর মাধ্যমে তিনি অষ্ট্রিয়ার মাটিতে ইতিহাস গড়েছেন।
অষ্ট্রিয়ার সাড়া জাগানো বাংলাদেশী বংশোদ্ভূত এই তরুণ রাজনীতিবিদের পৈতৃক বাড়ি বাংলাদেশের ভোলা জেলার লালমোহন উপজেলায়। অস্ট্রিয়ান তরুন রাজনীতিবিদ মাহমুদুর রহমান (নয়ন) এর বাবা মাহবুবুর রহমান প্রায় চার দশকের উপরে অস্ট্রিয়া প্রবাসী। তিনি  জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চীফ এবং ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির লোকজন গর্বিত বাংলাদেশী বংশোদ্ভূত মাহমুদুর রহমান (নয়ন) অস্ট্রিয়ার স্থানীয় মূলধারার একজন প্রতিষ্ঠিত ও জনপ্রিয় রাজনীতিবিদ। অস্ট্রিয়ান পিপলস পার্টিতে তার যথেষ্ট সুনাম রয়েছে।
জানা যায়, অস্ট্রিয়ার যে কোনও নির্বাচনে প্রথমে ভোট দিতে হয় দলকে। তারপর নিজের পছন্দের কেহ থাকলে তার নাম লিখে দিতে হয়।বিদেশে বিভিন্ন সংগঠন অথবা মূলধারার রাজনীতিতে বাংলাদেশীদের অংশগ্রহণ এখন আর নুতন কিছু নয়। মেধা, যোগ্যতা আর সাহসিকতা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশী বংশোদ্ভূতরা এখন সগৌরবে মহামান্নিত।
মাহমুদুর রহমান (নয়ন) ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু। তিনি হায়ার ট্যাকনিকেল কলেজে ছাত্রবস্তায় ২০১২/২০১৩ ইং সমগ্র অষ্ট্রিয়ার সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের স্পিকার নির্বাচিত হন। সেখানে তিনি ১.১ মিলিয়ন স্টুডেন্ট এর নেতৃত্ব দেন।
অস্ট্রিয়ান তরুন রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন, মাত্র ২৯ বৎসর বয়সে বাংলাদেশী  বংশোদ্ভূত এই তরুন অষ্ট্রিয়ার মূলধারার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন অষ্ট্রিয়ার রাজনৈতিক অঙ্গনে। এবার ভিয়েনায় বসবাস করা শুধু মাত্র ২৩ নং ডিসট্রিক্টের বাংলাদেশী অস্ট্রিয়ান নাগরিকবৃন্দ মাহমুদুর রহমান নয়ন কে ভোট দিতে পারবেন।
এদিকে নয়ন মনোনয়ন পাওয়ায় অষ্ট্রিয়ার বাংলাদেশীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। এক সাক্ষাৎকারে মাহমুদুর রহমান (নয়ন) দলমত নির্বিশেষে সবার ভোট চেয়ে সহযোগিতা কামনা করেন।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...