অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় কর্মকর্তা ও সুধীজনের সাথে বিভাগীয় কমিশনার'র মতবিনিময়

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৩০

remove_red_eye

২৭৪

সোহাগ মাহামুদ সৈকত, মনপুরা : ভোলার মনপুরা উপজেলার কর্মকর্তা ও সুধীজনদের সাথে বরিশাল বিভাগীয় কমিশনার'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
 
বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলার নির্বাহী অফিসার লিখন বনিক'র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ রায়হান কাওছার। বিশেষ অতিথি ও সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান, বিভাগীয় সহকারী কমিশনার (বিভাগীয় কমিশনারের একান্ত সচিব) ফারহান ফাইয়াজ।
মতবিনিময় সভায় মনপুরা উপজেলার বিদ্যুৎ সমস্যা, সরকারি কর্মচারিদের আবাসন সংকট, বেড়ি বাঁধ প্রকল্পে পাকা রাস্তা বহাল রাখা, জেলেদের নৌকা সংরক্ষন বিষয়ে আলোচনা করা হয়।
 
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইমাম, পুরোহিত ও গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে এক সরকারি সফরে বরিশাল বিভাগীয় কমিনার মনপুরায় আসেন। তিনি উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। মনপুরা ডাকবাংলোতে রাত্রিযাপন করেন তিনি। পরে মতবিনিময় সভা শেষে তিনি মনপুরা ত্যাগ করেন।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...