অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে জমিজমা বিরোধের জের ধরে ২জনকে পিটিয়ে আহত করার অভিযোগ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৫ রাত ০৮:১০

remove_red_eye

২৮৭

আকবর জুয়েল,লালমোহন:  ভোলার লালমোহনে জমিজমার বিরোধকে কেন্দ্র করে  দুইজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে মঙ্গলবার(১৫এপ্রিল) সকালের দিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পুর্ব চর উমেদ এলাকার ৭ নং ওয়ার্ডের হাবিবুল্লাহ মৌলভী বাড়ীতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে হায়দার আলীর স্ত্রী খতেজা বেগম ও হায়দার আলীর মেয়ে শাহানুর বেগম অভিযোগ করে বলেন।
আমরা হায়দার আলীর মৃত্যুতে দলিল ও ওয়ারিশ সূত্রে সিএস ২৯৪ এবং এসএ ৩৯৫ খতিয়ানে ৮১শতাংশ জমির মালিক থাকলেও মো: মহিবুল্লাহ ও অলিউল্যাহ গংরা আমাদের ওই জমিগুলো বিগত সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে দখল করে, বাড়ি,বাগান ও পানের বরজ করে ভোগদখল করিতেছে।
বিষয়টি স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে জানালে তারা আমাদেরকে সুষ্ঠ সমাধান করার আশ্বাস দেন।
হায়দার আলীর মেয়ে শাহানুর বেগম আরো জানান আমি ডাক্তার দেখাতে লালমোহনের উদ্দেশ্যে রওনা দিলে, হাবিবুল্লাহ লেদুর ছেলে মহিবুল্লাহ ও অজিউল্লাহ বাড়ির উঠোনে আমাকে একা পেয়ে অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকে, গালমন্দ করার বিষয়ে জানতে চাইলে তারা আমাকে বেধড়ক মারধর করেন,এ সময় আমার মা খতেজা বেগম আমাকে উদ্ধার করতে আসলে তাকেও মারধর করে এই বিষয়ে আমি আপনাদের মাধ্যমে সুষ্ঠ বিচারের দাবী জানাচ্ছি।
পরে আমাদের পার্শ্ববর্তী চরভুতা ইউনিয়নের যুবদলের সাধারন সম্পাদক কামরুল আমাদেরকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
তার কথা অনুযায়ী আমরা লালমোহন হাসপাতে ভর্তি হই।
এ বিষয়ে অভিযুক্ত মহিবুল্লাহর ব্যবহৃত মুঠোফোনে জানতে চেয়ে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো: সিরাজুল ইসলাম জানান, এবিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...