অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দুই অটোরিক্সাসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৫ রাত ০৮:১১

remove_red_eye

৩৪১

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলায় চোরাই দুই অটোরিকশাসহ মো. মেহেদী হাসান নামে আন্তঃজেলা চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মেহেদী হাসান পার্শ্ববর্তী চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবীনগর এলাকার মৃত তারা মিয়ার ছেলে।
বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। একইদিন সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে ওসি জানান, গত সোমবার  সকালে লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর বাজার জামে মসজিদের সামনে থেকে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকার মো. নূরুল ইসলাম নামে এক ব্যক্তি তার অটোরিকশা চুরির অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে এসআই মো. আবু ইউসুফ সঙ্গীয় ফোর্স তথ্য-প্রযুক্তি ও সোর্সের তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে লালমোহন পৌরসভার উত্তর বাজারের কাঁচা বাজার এলাকা থেকে অটোরিকশা চুরির সঙ্গে জড়িত মেহেদী হাসানকে গ্রেফতার করতে সক্ষম হন।
ওসি আরো জানান, গ্রেফতারের পর মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, লালমোহন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মো. মোরশেদের ছেলে মো. মিরাজ নামে আরো একজন এই চোরচক্রের সঙ্গে জড়িত। পরে তার বাড়িতে অভিযান চালালে গ্রেফতারকৃত আসামি মেহেদী হাসান চোরাই অটোরিকশাগুলো শনাক্ত করেন। তবে এরইমধ্যে পালিয়ে যান মিরাজ। এরপর ওই বাড়ি থেকে চোরাই অটোরিকশাগুলো উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
লালমোহন থানা ওসি আরো জানান, গ্রেফতারকৃত আসামি মো. মেহেদী হাসান ও পলাতক মিরাজ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে চালকদের অটোরিকশা চুরি করে আসছেন। গ্রেফতারকৃত আসামি মেহেদী হাসানকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক আসামি মো. মিরাজসহ এই চোরচক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেফতারের জন্য লালমোহন থানা পুলিশ তৎপর রয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...