অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ৩ লাখ পিস ইয়াবা ধ্বংস করেছে কোস্টগার্ড

মো: ইয়ামিন

প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬

remove_red_eye

৩৮৮

মোঃ ইয়ামিন : ভোলায় যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ৩ লাখ পিস ইয়াবা ধ্বংস করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার সকালে ভোলা খেয়াঘাট সড়ক এলাকায় কোষ্টগার্ড দক্ষিণ জোন বেইসে উদ্ধারকৃত ইয়াবা ধ্বংস করা হয়েছে।
কোস্টগার্ডের কর্মকর্তা স্টাফ অফিসার (অপারেশন )লেফটেন্যান্ট সাব্বির আহমেদ এক প্রেস ব্রিফিং এ জানান,গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বুধবার ভোর রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোন এবং র‌্যাব এর সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবন এলাকায় মাদকের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহজনক কয়েকটি বস্তা তল্লাশি করে ৩ লক্ষ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় একটি মামলা করা হয় এবং নমুনা হিসেবে ২০ পিস ইয়াবা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়। পরবর্তীতে পটুয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  গত ১০ এপ্রিল ২০২৫ তারিখে কোস্টগার্ড দক্ষিণ জোনে রক্ষিত  ২ লক্ষ ৯৯  হাজার ৯৮০  পিস ইয়াবা ধ্বংসের নির্দেশনা প্রদান করেন।

ওই নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০ টায় ভোলা কোস্ট গার্ড বেইস এ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ ও  ভোলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমান এর  উপস্থিতিতে ২ লক্ষ ৯৯  হাজার ৯৮০  পিস ইয়াবা ধ্বংস করা হয়।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...