অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

লালমোহনে দাখিল পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে দুই সন্তানের জননী আটক

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৫২

remove_red_eye

৩৭১

৬ শিক্ষককে অব্যাহতি ৪ শিক্ষার্থী বহিস্কার
 
আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় দাখিল পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আকলিমা বেগম নামে দুই সন্তানের এক জননীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের দাখিল মাদরাসা কেন্দ্র থেকে তাকে আটক করেন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মো. শাহে আলম। আটক আকলিমা বেগম উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত ছিদ্দিক মিয়ার মেয়ে এবং লালমোহন সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক মো. সিরাজ পাটওয়ারীর স্ত্রী। 
জানা গেছে, বৃহস্পতিবার বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলার তোরাবগঞ্জ বালিকা দাখিল মাদরাসার মুক্তা বেগম নামে এক পরীক্ষার্থীর স্থলে প্রক্সি হিসেব পরীক্ষা দেন আকলিমা বেগম নামের দুই সন্তানের জননী। তিনি প্রবেশপত্র নকল করে এই পরীক্ষায় অংশ নেন।
অপরদিকে, লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দায়িত্বে অবহেলা ও বিনা অনুমতিতে কেন্দ্রে প্রবেশের দায়ে ৬ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া উপজেলার গজারিয়া গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, প্রক্সি দিতে গিয়ে যিনি আটক হয়েছেন তার বিরুদ্ধে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলা ও বিনা অনুমতিতে কেন্দ্রে প্রবেশ করায় ৬ শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদের মধ্যে ৫ জন এ বছরের অন্য কোনো পরীক্ষায় কেন্দ্রে কোনো ধরনের দায়িত্ব পালন করতে পারবেন না। অপর আরেক শিক্ষক আগামী ৩ বছরের জন্য কোনো পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না। এছাড়া গজারিয়া গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ৪ পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়েছে। আমরা নকলমুক্ত পরিবেশে একটি সুন্দর পরীক্ষা সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...