অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০২৫ রাত ০৮:০২

remove_red_eye

৪১৭

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বাবুল হোসেন(৩২) নামে পৌরসভার এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালের দিকে পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা মফিজুল ইসলাম নামে এক ব্যক্তির বসতবাড়ি সংলগ্নস্থানে এ দুর্ঘটনা ঘটেছে। মৃত বাবুল হোসেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্ণপাড়া এলাকার মো. অলি উল্যাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে বাবুলকে পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা মফিজুল ইসলামের পরিত্যক্ত বসতবাড়ির পেছনে বিদ্যুতের খুঁটির গোড়ায় তারের সঙ্গে জড়িয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা থানা পুলিশকে খবর দেন। পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে মৃত অবস্থায় উদ্ধার করেন। বাবুল হোসেন নামে ওই যুবক লালমোহন পৌরসভায় দীর্ঘদিন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন। তবে কী কারণে সে সেখানে গিয়েছে তা জানা যায়নি।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। কোনো অভিযোগ না থাকায় ওই যুবকের মরদেহ তাঁরা পরিবারের কাছে হস্তান্তর করেছেন।তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...