বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০১৯ রাত ১১:০৬
১০৮২
দৌলতখান সংবাদদাতা ভোলার দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় ২নং মেদুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাফিজল ইসলামের নেতৃত্বে সভাপতিত্ব করেন মেদুয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মঞ্জুর আলম। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান । প্রধান অতিথির বক্তব্যে মনজুর আলম খান বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতা থাকলে দেশের উন্নয়ন হয়। বিএনপি- জামায়ত ক্ষমতায় থাকলে পেট্রোল জালিয়ে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করে। উন্নয়ন ও শান্তির স্বার্থে আওয়ামীলীগ সরকার বারবার দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে নারীদের জন্য চালু করেছেন মাতৃত্বকালীন ভাতা,বয়ষ্ক ভাতা,বিধবা ভাতাসহ বিভিন্ন প্রকার ভাতা। যা বিগত সরকার আমলে এরকম ভাতা চালু করেনি। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর সারা দেশের ন্যায় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের মাধ্যমে দৌলতখান-বোরনহানউদ্দিনে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ও ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুলের হাতকে শক্তি শালী করার লক্ষ্যে আগামী ১৫ দিনের মধ্যে উপজেলার সকল মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন ও ওয়ার্ডের কাউন্সিলের মাধ্যমে, কমিটি গঠন করা হবে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার , ২নং মেদুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মহাসিন প্রমূখ।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত