অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

দৌলতখানের মদনপুর ইউনিয়নের বিএনপির অফিস উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০২৫ রাত ০৮:০৮

remove_red_eye

৭৪১

এইচ আর সুমন : ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে ইউনিয়নের পাটোয়ারী বাজারে বিএনপির নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সহসভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া।
এসময়ে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের বিদায় হলেও আমাদের আন্দোলন কিন্তু শেষ হয়নি। আমাদের আন্দোলন ছিলো জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা। যতদিন তা বাস্তবায়ন না হবে এবং নির্বাচিত একটি সরকার না আসবে ততদিন আমাদের গনতান্ত্রিক কার্যক্রম চলমান থাকবে।তিনি এসময় আরো বলেন দৌলতখান বোরহানউদ্দিন এর গণমানুষের নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম কে আগামি নির্বাচনে ধানের শীষে জয়যুক্ত করার আহ্বান জানান।
মদনপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর মিয়ার সভাপতিত্বে ও মদনপুর ইউনিয়ন যুবদলের পদপ্রত্যাশী প্যানেল চেয়ারম্যান হেলাল মাষ্টারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.ইউসুফ আলী,ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান জান্টু, মোঃ আবুল খায়ের, মোঃ জসিম,মোঃ জামাল।
এসময়ে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ কাসেম মাঝি,মোঃ মিলন মাঝি,সালেম হাওলাদার, বিল্লাল হাওলাদার,মোঃ কবির,মোঃ আমির হোসেন, মোঃ আজাদ মাঝি, মোঃ মোতাছিন মাঝি,মোঃ মফিজ মাঝি,ওয়ার্ড যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ মনির,মোঃ ফিরোজ,মোঃ নাগর, মোঃ বিল্লাল,মোঃ কবির,মফিজ মাঝি,মোঃ সবুজ প্রমুখ।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...