অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মানুষের ভোটাধিকারের জন্য ১৭ বছর আন্দোলন করেছে বিএনপি : এড. ছিদ্দিক উল্ল্যাহ মিয়া

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২৫ বিকাল ০৪:১৫

remove_red_eye

৩০৮

ইসরাফিল নাঈম, চরফ্যাশন থেকে : সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাবেক যুগ্ম সম্পাদক ও ভোলা-৪ আসনের সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্ল্যাহ মিয়া বলেছেন, বিগত ১৭ বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার এ দেশে রামরাজত্ব কায়েম করেছিল।
 
রাষ্ট্রের বিভিন্ন অবকাঠামো ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার। বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো সংস্কার চাচ্ছেন। তবে সংস্কার হল একটি চলমান প্রক্রিয়া। তারেক রহমানের ৩১ দফা দাবির মধ্যে প্রতিটি সংস্কারের কথা বলা হয়েছে। 
 
আজ শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন বাজারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে এসব কথা বলেন তিনি।
 
তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর এই দেশের ছাত্র-জনতা আওয়ামী লীগ সরকারকে হটিয়েছে। ছাত্র-জনতার তোপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে।
 
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিগত ১৭ বছর ধরে আন্দোলন করে আসছে একটি সুস্থ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য। তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে মানুষের পাশে থেকে নিরলস কাজ করে যাচ্ছেন।
 
তার এই উল্লেখিত ৩১ দফার দাবি গুলো মানুষের কাছে পৌছে দিতে চরফ্যাশন-মনপুরার শহরসহ গ্রামাঞ্চলে প্রচার প্রচারণা ও গণসংযোগ করে যাচ্ছি।
 
ছিদ্দিক উল্ল্যাহ মিয়া আরও বলেন, তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের চর‌ফ্যাশন-মনপুরায় কোন চাঁদাবাজ ও সন্ত্রাসকে স্থান দেয়া হবে না। 
 
এর আগে সকালে তিনি চরফ্যাশনে আগমন উপলক্ষে কয়েক’শ নেতাকর্মী-সমর্থক ও সুশিল সমাজের ব্যক্তিরা মোটরসাইকেল শোভাযাত্রা দিয়ে তাকে বরণ করে নেন।

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

আরও...