মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২২শে জুন ২০২০ রাত ১০:৫০
১১০৫
মনপুরা প্রতিনিধি:: ভোলার মনপুরায় বাগানে লাকড়ী আনতে গিয়ে নিখোঁঁজ হওয়া এক বৃদ্ধের মরদেহ একদিন পর উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন কেওড়া বাগানের পাশের জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রোববার বিকেলে ওই বাগানে লাকড়ী আনতে যান ওই বৃদ্ধ। নিখোঁজের পর উদ্ধার হওয়া বৃদ্ধ হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল লতিফ (৭৫)। পরে মৃত বৃদ্ধের লাশ সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, রোববার বিকেলে উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল লতিফ (৭৫) বাড়ি সংলগ্ন কেওড়া বাগানে লাকড়ী সংগ্রহ করতে যায়। দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়িতে পেরেনি আব্দুল লতিফ। বাড়িতে না ফেরায় তার আত্মীয়-সবজনরা খোঁজাখুঁজি শুরু করে। রাত পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি বৃদ্ধ আব্দুল লতিফের।
পরদিন সোমবার সকাল থেকে অনেক খোঁজাখুঁজির পর বিকেলে স্থানীয় জনতা বাজার সংলগ্ন কেওড়া বাগানের পাশের জমিতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে মৃত আব্দুল লতিফকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এই ব্যাপারে মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন জানান, বাগানে লাকড়ী আনতে গিয়ে বার্ধক্যজনিত কারনে মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক