অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় বজ্রপাতে একই কৃষকের চার গরুসহ আট গরুর মৃত্যু

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২০শে এপ্রিল ২০২৫ বিকাল ০৪:৫৭

remove_red_eye

৫৫৭

সোহাগ মাহামুদ সৈকত , মনপুরা : ভোলার মনপুরায় আকস্মিক বজ্রপাতে একই কৃষকের চারটি গরুর মৃত্যু হয়েছে। উপার্জনের একমাত্র সম্বল গরুগুলো হারিয়ে সর্বস্বান্ত হয়ে হতবাক হয়ে পড়েছেন ওই কৃষক। মৃত গরুগুলোর পাশে আহাজারি করতেও দেখা গেছে ওই পরিবারের সদস্যদের। এছাড়াও হঠাৎ কালবৈশাখী ঝাড়ের সময় বজ্রপাতে উপজেলায় আরও চারটি সহ মোট আটটি গরুর মুত্যু হয়েছে।
 
রোববার (২০ এপ্রিল) ভোরে উপজেলার হাজীর ইনিয়নের চর যতিন গ্রামের ৩নং ওয়ার্ডের বাসিন্দা আলমগীর মিয়ার ছেলে মিরাজের গোয়াল ঘরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। এছাড়াও উপজেলার উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে পৃথক মালিকের চারটি গরুর মৃত্যু হয়।
 
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ রিয়াজ জানান, ভোরে হঠাৎ করে ঝরো হাওয়াসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের মাঝে মুহুর্মুহু বজ্রপাত শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই হটাৎ বিকট শব্দে গোয়ালের কাছাকাছি বজ্রপাতের ঘটনা ঘটে। এতে আমার গোয়াল ঘরে থাকা দুটি গাভীন গরু ও কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত ২টি ষাড় মারা যায়। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
 
এদিকে উপজেলায় বজ্রপাতে আরও চারটি গরুর মৃত্যু হয়। উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা নিজাম কাজীর ১ টি, ৪নং ওয়ার্ডের বাসিন্দা জয়নাল আবদিনের ১ টি, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা সাত্তার রাড়ীর ১ টি ও সেলিম সর্দারের ১ টি গরু মারা যায়।
 
বজ্রপাতে মৃত আটটি গরুর মূল্য কমপক্ষে ৭ লক্ষ টাকা হবে বলে ধারনা করছেন স্থানীয়রা।
 
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক জানান, বজ্রপাতে একই ব্যক্তির চারটি সহ আটটি গরু মৃত্যুর খবর পেয়েছি। এটা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য অত্যন্ত দুঃজনক ব্যাপার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...