অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে মাইক্রোবাস স্ট্যান্ডের নামে ভৌতিক ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:০৯

remove_red_eye

৩১৪

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে মাইক্রোবাস স্ট্যান্ডের নামে ভৌতিক ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে রেন্ট এ কার মালিক সমিতি। রবিবার (২০ এপ্রিল) দুপুরে পৌর শহরের থানার মোড়ে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, লালমোহন পৌরসভার নিজস্ব কোনো পরিবহন স্ট্যান্ড নেই। মাইক্রোবাসের জন্যও নির্দিষ্ট কোনো স্ট্যান্ড পূর্বেও ছিলনা, এখনো নেই। এরপরও মাইক্রোবাস স্ট্যান্ডের নামে ভৌতিক ইজারা দিয়েছেন পৌরসভা। ফলে টোল উত্তোলনে ব্যস্ত হয়ে পড়েছে ইজারাদার।
তারা আরও বলেন, মাননীয় হাইকোর্ট থেকে ২০২২ সালের একটি রায়ে টার্মিনাল ছাড়া টোল উত্তোলন না করার আদেশ দেয়া হয়েছিল। এছাড়াও পৌরসভার বিধানের ৯৮নং ধারার ৭নং অনুচ্ছেদে বলা হয়েছে, 'পৌর মেয়র কর্তৃক নির্মিত পরিবহন টার্মিনাল ছাড়া পার্কিং ফি কিংবা পরিবহন টোল উত্তোলন করা যাবেনা"।
এছাড়াও সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সড়ক থেকে টোল উত্তোলনে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর অনুমতি লাগবে। আমরা সড়ক ও জনপথের রাস্তায় চলাচল করি। অথচ পৌরসভা  এসব সকল আদেশ অমান্য করে মাইক্রোবাস স্ট্যান্ডের নামে ইজারা দিয়ে ইজারাদার কর্তৃক আমাদের কে হয়রানি করার লাইসেন্স দিয়েছে পৌরসভা।
তাই এই ইজারা বাতিলের দাবি জানিয়েছেন লালমোহন রেন্ট এ কার মালিক সমিতির নেতারা। মানববন্ধনে লালমোহন রেন্ট এ কার মালিক সমিতির সভাপতি মো. লোকমান হোসেন কানু মিয়া, সাধারণ সম্পাদক আলী আজগর মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজসহ সমিতির নেতা ও সদস্যরা অংশগ্রহণ করেন।
এ বিষয়ে লালমোহন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আজিজ বলেন,  এবছর অন্যান্য বছরের মতো ইজারা দেয়া হয়েছে। বর্তমান ইজারা দেয়ার ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির কাজ হলো কোন মহালে সমস্যা হলে তারা সেটা দেখে প্রতিবেদন দিবেন। প্রতিবেদন পাওয়ার পর কোন সমস্যা থাকলে সেটা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...